যুক্তরাষ্ট্র

আবারও বিয়ে করেছেন শেরিল স্যান্ডবার্গ

প্রযুক্তি শিল্পের ক্ষমতাশালী নারী, ফেসবুকের প্যারেন্টস কোম্পানি মেটার সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ ফের বিয়ের পিঁড়িতে বসেছেন। শেরিলের স্বামী টম বার্নথাল লসঅ্যাঞ্জেলেসের একটি পরামর্শক সংস্থার প্রতিষ্ঠাতা।

যুক্তরাষ্ট্রের ওয়াইমিংয়ে শনিবার এক ঘরোয়া অনুষ্ঠানে গাঁটছাড়া বাঁধেন এই জুটি। ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে নিজেদের নতুন জীবন শুরুর ঘোষণা দেন তারা।

এই যুগল অবশ্য দুই বছর আগেই নিজেদের বাগদান সেরে ফেলেছিলেন। এর আগে দুবার বিয়ে করেছিলেন শেরিল। প্রথম বিয়ে টিকেছিল এক বছর। দ্বিতীয় বিয়ের পর দুই সন্তানের মা হন শেরিল। তার দ্বিতীয় স্বামী কয়েক বছর আগে মারা যান। টমেরও আগে বিয়ে ভেঙে যায়। সেখানে তিনটি সন্তানও আছে।

দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালনের পর চলতি বছরের জুনে ফেসবুক ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শেরিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension