
ভোটারদের পা ধরে ভোট ভিক্ষা
ভোটের আগে ভোটপ্রার্থীরা নানা কৌশলে ভোটারদের কাছ থেকে ভোট ভিক্ষা করেন। তবে ভোটারদের পায়ে ধরে ভোট চাওয়ার নজির বোধহয় নেই। সম্প্রতি সেই অনন্য নজিরই স্থাপন করেছেন রাজস্থানের ভরতপুরের মহারাণী শ্রী জয়া কলেজে ছাত্র ইউনিয়নের প্রার্থীরা ছাত্রদের পায়ে পড়ে ভোট চেয়েছেন
আনসিন ইন্ডিয়া নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথমে শেয়ার করা হয়। শেয়ার করার পরই তা ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক তরুণীর পা ধরে মাটিতে লম্বা হয়ে শুয়ে ভোট দেবেন কী না জানতে চাইছেন এক তরুণ। ওই তরুণী হেসে বলেছেন, হ্যাঁ, দেব। কিন্তু আগে পা তো ছাড়ুন।
এরপর ক্যামেরা ঘুরে আরেক দিকে ফোকাস করা হয়। সেখানেও হাত জোড় করে মাটিতে শুয়ে এক তরুণকে ভোট চাইতে দেখা যায়। আরেকজন তরুণ ও তরুণীকে হাঁটু গেড়ে বসে ভোট চাইতে দেখা গেছে।
राजस्थान विश्वविद्यालय छात्र संघ चुनाव के दौरान प्रत्याशियों ने सड़क पर लेटकर पैर पकड़कर माँगे वोट. pic.twitter.com/rmvlgCFXgJ
— UnSeen India (@USIndia_) August 26, 2022



