নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

নিউইয়র্কে আর মাস্ক পরতে হবে না

রূপসী বাংলা রিপোর্ট: নিউ ইয়র্কে মাস্ক পড়ার বাধ্যবাধকতা উঠে গেল। বাস, ট্রেন-সাবওয়ে, রেষ্টুরেন্ট বা স্কুল কোথাও মাস্ক পরার বাধ্যবাধকতা থাকল না। শুধু মাত্র হাসপাতাল ও নার্সিং হোমগুলোতে মাস্ক পরতে হবে। ২০২০ সালের এপ্রিল থেকে করোনা বিস্তার রোধে মাস্ক পরার বাধ্যবাধকতা চালু করা হয়েছিল।

নিউইয়র্ক স্টেট গর্ভনর ক্যাথি হোকুৃল গত ৭ সেপ্টেম্বর বুধবার মাস্ক বিধিনিষেধ প্রত্যাহারের এই ঘোষণা দেন। তিনি বলেন, নিউইয়র্ক সিটির সাবওয়েসহ কোন গণপরিবহনে মাস্ক আর পরতে হবে না। এখন থেকে নিউইয়র্ক ‘নিউ নরমালে’ পা রাখলো। গত ২৮টি মাস এই বিধিনিষেধ মেনে চলায় আমি সকলের কাছে কৃতজ্ঞ। তবে ফেডারেল সরকার অনুমোদিত বুষ্টার ডোজ নেবার জন্য আমি সবাইকে আহবান জানাচ্ছি। যা কিনা কোভিড-১৯ অমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধেও কার্যকর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension