প্রধান খবরযুক্তরাষ্ট্র

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃমূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃমূল্যায়ন করবে বাইডেন প্রশাসন। গত সপ্তাহে ওপেক প্লাসের তেল উত্তোলন কমিয়ে আনার ঘোষণার জেরে এ ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে মার্কিন প্রশাসন। আজ মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মুখপাত্র জন কিরবি এমনটা জানান।

কিরবি বলেন, আমি ধারণা করছি, এ ব্যাপারে প্রেসিডেন্টের ধারণা খুবই পরিষ্কার। যে সম্পর্ক আমরা বজায় রেখেছি তা পুনঃমূল্যায়ন করা দরকার। আমরা এ সম্পর্কটি পুনরায় খতিয়ে দেখতে চাই।

হোয়াইট হাউসের এই মুখপাত্র আরও বলেন, ওপেক প্লাসের সিদ্ধান্তের পর তার জন্য (জো বাইডেন) এখন সেই সময় এসেছে বলে আমি মনে করি। সৌদি আরবের সঙ্গে পরবর্তী সম্পর্ক নিয়ে কংগ্রেসের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বাইডেন।

সোমবার সৌদি আরবের সঙ্গে অস্ত্র বিক্রয়সহ অন্যান্য সহযোগিতামূলক সম্পর্ক স্থগিত করার ব্যাপারে আহ্বান করেন ইউএস সিনেটের ফরেইন রিলেশন কমিটির ডেমোক্র্যাটিক চেয়ারম্যান বব মেনেনডেজ। এ সময় অপরিশোধিত জ্বালানি তেল ‍উত্তোলন কমিয়ে আনার ঘোষণায় ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে সাহায্য করার জন্য সৌদি আরবকে দায়ী করা হয়।

কিরবি বলেন, ওপেক প্লাসের জ্বালানি তেল উত্তোলন কমিয়ে আনার সিদ্ধান্তে হতাশ হয়েছেন জো বাইডেন। সৌদি আরবের সঙ্গে সামনের দিনগুলোতে সম্পর্ক ঠিক কীভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে তিনি (জো বাইডেন) কংগ্রেসের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক।

হোয়াইট হাউস মুখপাত্র বলেন, আমি মনে করি, তিনি (মার্কিন প্রেসিডেন্ট) এখনই এই ব্যাপারে আলোচনা শুরু করতে ইচ্ছুক। এর জন্য অনেক সময় ধরে অপেক্ষা করতে হবে বলে আমি মনে করি না।

এটি শুধু ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সংক্রান্ত নয় বরং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গেও সংশ্লিষ্ট বলে মন্তব্য জন কিরবির।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension