যুক্তরাষ্ট্র

১৮৮০ সালের এক জোড়া জিনস প্যান্ট বিক্রি হলো ৭৬ হাজার ডলারে

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি নিলামে ১৮৮০ সালের এক জোড়া জিনস প্যান্ট ৭৬ হাজার ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশী মুদ্রার তুলনায় যা ৭৭ লাখ টাকার সমান।

বয়সের হিসেবে জিনসগুলো ১৪২ বছর পুরনো।

প্যান্টগুলো কিনেছেন কাইল হাপার্ট নামে ২৩ বছর বয়সী এক যুবক। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।

কাইল হাপার্ট ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর পুরনো (ভিন্টেজ) কাপড়ের ব্যবসায়ী।

এর মাধ্যমে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হলো কোনো পুরনো জিনস। কাইল হাপার্টই নিলামে সবচেয়ে বেশিবার (৯০ ভাগ) দাম বলেন। জিনস জোড়াটির এত দাম ওঠাতে বাকি ১০ ভাগ ভূমিকা রাখেন জিপ স্টেভেনসন নামে একজন। তিনিও ভিনটেজ কাপড়ের ব্যবসায়ী।

কাইল হাপার্ট ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, সে এখনো হতভম্ব। আর কেনই বা এত দাম দিয়ে জিনসগুলো সে কিনেছে তা নিজেও জানে না।

সবমিলিয়ে জিনসগুলোর জন্য বিক্রেতাতে পরিশোধ করতে হয়েছে ৮৭ হাজার ডলার।

বিরল এ জিনসগুলো যে সময় তৈরি করা হয়েছিল তখন বিশ্বে ছিল না বিমান, ছিল না ট্রাফিক লাইট, ছিল না রেডিও।

স্বঘোষিত ডেনিম প্রত্নতাত্ত্বিক মাইকেল হ্যারিস ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, কয়েক বছর আগে আমেরিকার পশ্চিম দিকের একটি পরিত্যাক্ত মাইনশ্যাফটে (মাইন চালানো স্থান) থেকে জিনসগুলো পাওয়া গিয়েছিল।

ওয়াল স্ট্রিট জার্নাল

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension