ভারত

দিল্লি পৌরসভার ভোটে জয় কেজরিওয়ালের দলের, ১৫ বছর পর হারল বিজেপি

দিল্লি পৌরসভায় বড় জয় পেল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। রাজধানীতে বিজেপির টানা দেড় দশকের পৌরসভায় শাসনকালের সমাপ্তি ঘটল সেইসঙ্গে। ওয়ার্ড সংখ্যার বিচারে গত বারের ভোটে আপের প্রাপ্তি ছিল ৪৮ (২৭০ আসনে ভোট হয়েছিল)। এবার ২৫০ আসনের মধ্যে আপ জিতেছে ১৩৪টি আসন। ২০১৭ সালের তুলনায় ৮৬টি বেশি।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, আপ এ বছর পেয়েছে ৪২ দশমিক ২ শতাংশ ভোট। ২০১৭ সালের ভোটে আপ পেয়েছিল ২৬ দশমিক ২৩ শতাংশ। শতাংশের বিচারে ভোট বেড়েছে বিজেপিরও। তারা পেয়েছে ৩৯ দশমিক ১২ শতাংশ ভোট, যা ২০১৭ সালে ছিল ৩৬ দশমিক ৮ শতাংশ। ২০১৭ সালের তুলনায় ভোট বাড়লেও বিজেপির জেতা ওয়ার্ড ১৮২ থেকে নেমে এল ১০৪ টিতে। গত ভোট কংগ্রেসের ওয়ার্ড ছিল ৩০। এবার তা নেমে এলো ৯টিতে।

আনন্দবাজার পত্রিকা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension