যুক্তরাষ্ট্র

টুইটারের সিইও পদে থাকা উচিত কিনা তা নিয়ে ইলন মাস্কের জরিপ

টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়ানো উচিত কিনা তা নিয়ে অনলাইন জরিপ শুরু করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় টুইটারে একটি ভোটের আয়োজন করেন টেসলার মালিক মাস্ক।

পোলটি সোমবার সোমবার বেলা ১১টা ২০ মিনিটে বন্ধ হওয়ার কথা রয়েছে।

ফলাফল যাই হোক না কেন, মেনে নেবেন বলে জানিয়েছেন ইলন মাস্ক।

গত মাসে মাস্ক একটি ডেলাওয়্যার আদালতকে বলেছিলেন যে তিনি টুইটারে সময় দেওয়া কমিয়ে দেবেন এবং কোম্পানিটি চালানোর জন্য একজন নতুন নেতা খোঁজার কথাও বলেন।

গত অক্টোবরে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনে নেন ইলন মাস্ক। দায়িত্ব নেওয়ার পর থেকে সাবেক সিইওসহ শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি অনেক কর্মীকে বরখাস্ত করে বিতর্কে জড়িয়ে পড়েন। টুইটারে ব্যাপক পরিবর্তন এনেও সমালোচনার মুখে পড়েন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension