যুক্তরাষ্ট্র

আকাশ থেকে অজ্ঞাত বস্তু ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র

আলাস্কা অঙ্গরাজ্যের বরফাচ্ছাদিত অঞ্চলের আকাশসীমায় যুদ্ধবিমানের মাধ্যমে গুলি করে একটি বস্তু ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে সামরিক বাহিনী ৪০ হাজার ফুট উচ্চতায় থাকা বস্তুটি ভূপাতিত করে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ সমন্বয়কারী জন কিরবি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম বস্তুটি মার্কিন সরকারের নজরে আসে। ভূপাতিত করার আগ দিয়ে বস্তুটিতে মানুষ ছিল না বলে প্রতীয়মান হয়েছিল। যে দুটি যুদ্ধবিমান পাঠানো হয়েছিল বস্তুটি পর্যবেক্ষণ করে তার পাইলটেরা জানান, এটি মানবশূন্য।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানান, প্রেসিডেন্ট জো বাইডেনের আদেশ পাওয়ার পর আলাস্কার এলমেন্ডর্ফ বিমানবাহিনীর ঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান গিয়ে বস্তুটিকে ভূপাতিত করে।

কী উদ্দেশে বা কোথা থেকে এটি পাঠানো হয়েছিল তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন জন কিরবি। তবে বস্তুটিতে কোনো ধরনের নজরদারির আলামত পাওয়া যায়নি। বেলুনের মতে ততটা স্পর্শকাতর কিছুও নয় বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন সমুদ্রসীমায় গত শনিবার চীনা নজরদারি বেলুন ভূপাতিত করার এক সপ্তাহের মধ্যে এ ঘটনা ঘটল। তবে শুক্রবারের বস্তুটি বেলুনের চেয়ে অনেক অনেক ছোট। একটি প্রাইভেটকারের সমান হতে পারে বলে জানা গেছে।

বস্তুটি ৪০ হাজার ফুট (১২ হাজার মিটার) উপরে অবস্থান করছিল। ভূপাতিতের পর ধ্বংসাবশেষ সংগ্রহ করতে হেলিকপ্টার নিয়োজিত করেছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension