যুক্তরাষ্ট্র

পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি মার্কিন সিনেটর মিচ ম্যাককনেল

হোটেলে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মার্কিন সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল। সেখানে তার চিকিৎসা চলছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির একটি হোটেলে রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ পড়ে যান ৮১ বছর বয়সি ম্যাককনেল। খবর: নিউইয়র্ক পোস্টর।

মিচ ম্যাককনেলের মুখপাত্র বলেন, ‘তিনি ব্যক্তিগত পরিসরে ডিনারের সময় পড়ে যান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে।’ তবে ম্যাককনেলের শরীরে কোনো জখম বা সমস্যা হয়েছে কিনা তা নিয়ে কিছু বলেননি মুখপাত্র।

রিপাবলিকান নেতা ম্যাককনেল ওয়াশিংটন ডিসির ওয়াল্ডর্ফ অ্যাস্টরিয়া হোটেলে ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension