
অ্যাডিনোভাইরাসে পশ্চিমবঙ্গে আরও ৪ শিশুর মৃত্যু
পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসে শিশুমৃত্যু অব্যাহত রয়েছে। বিসি রায় হাসপাতালে রবিবার রাত থেকে সোমবার (১৩ মার্চ) সকাল পর্যন্ত মোট চার শিশুর মৃত্যু হয়েছে।
জানুয়ারি থেকে আজ পর্যন্ত রাজ্যে মোট শিশুমৃতের সংখ্যা ১৪৭। এর মধ্যে কলকাতার বিসি রায় শিশু হাসপাতালেই ৭৫ জনের মৃত্যু হয়েছে। কলকাতা মেডিকেল কলেজে মারা গেছে ২০ শিশু। আরজি কর হাসপাতালে ২৫, চিত্তরঞ্জন সেবা সদনে ১০ এবং নস্টিটিউট অব চাইল্ড হেলথে ৭ শিশু মারা গেছে। এ ছাড়া পিয়ারলেস হাসপাতালে দুটি, পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে একটি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দুটি এবং রায়গঞ্জ, বাঁকুড়া এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দুজন করে শিশুর মৃত্যু হয়।
সম্প্রতি আইসিএমআর নাইসেডের সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতের পাঁচ রাজ্যের মধ্যে অ্যাডিনোভাইরাসের প্রকোপের শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ।
সূত্র : হিন্দুস্তান টাইমস



