
৫ এপ্রিল নর্থবেঙ্গল ফাউন্ডেশনের ইফতার মাহফিল
উত্তরবঙ্গের ১৬টি জেলা নিয়ে গঠিত প্রবাসের ঐতিহ্যবাহী সংগঠন নর্থবেঙ্গল ফাউন্ডেশনের মাসিক সভা গত ১৯ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, মামুন টিউটোরিয়াল অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা নুর ইসলাম বর্ষন।
সভায় বক্তব্য প্রদান করেন সংগঠনের সাবেক সভাপতি জনাব আতয়ারুল আলম। প্রতিষ্ঠাতা সাবেক সাধারন সম্পাদক মো. কাসেম, উপদেষ্টা রুহল আমিন সরকার, উপদেষ্টা আফজাল হোসেন, মনিরুল ইসলাম মনির, রাইসুল হক, শফিকুর রহমান, লায়ন্স সাইফুল ইসলাম, রুবেল হাসান, শেখ হারুন উর রশি, মিথুন সরকার, সানাউল্লাহ, মো. ইউনুস আলী ও মহব্বত আলী আকন্দ প্রমুখ।
সভায় জানানো পবিত্র রমজানে উপলক্ষ্যে আগামী ৫ এপ্রিল নবান্ন পার্টি হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে মহব্বত আলী আকন্দকে আহবায়ক ও মো. রুবেল হাসান মুন্সিকে সদস্য সচিব করে একটি ইফতার উদযাপন কমিটি গঠন করা হয়।



