আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

মায়ানমারের জান্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরও নিষেধাজ্ঞার ঘোষণা

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আসছে মায়ান্মার জান্তার উপর। মায়ানমার জান্তার জন্য এই নিষেধাজ্ঞায় অস্ত্র কিনতে রাজস্ব আয় করা আরো কঠিন হয়ে পরবে। জাকার্তায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলেট এই কথা জানান।

শোলেট বলেন, এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র মায়ানমারের অভ্যন্তরে ৮০ জন ব্যক্তি ও ৩০টিরও বেশি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ নিষেধাজ্ঞার খবর আসার আগেও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো সরকারের কর্মকর্তা, কোম্পানি ও অস্ত্র ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞা দেয়। তিনি বলেন, মিয়ানমার সংঘাতের সমাধান দেখতে হলে রাশিয়াকে জান্তা সরকারকে সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে হবে।

তিনি বলেন, ‘জান্তা যেন আর অস্ত্র আমদানি করতে সক্ষম না হয় আমরা সে অনুযায়ী একটি বড় পদক্ষেপ নেব।’ ‘আমরা জান্তার ওপর চাপ বাড়াতে এবং তাদের জন্য রাজস্ব তৈরি করা কঠিন করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা যুদ্ধের রণকৌশলে জ্বালানি জোগাচ্ছে। মায়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার পথে বলেও উল্লেখ করেন তিনি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মায়ানমারে সামরিক বাহিনী তার নির্বাচিত সরকারকে উৎখাত করার সময় নোবেল জয়ী সু চি গ্রেফতার হন। সে সময় জান্তা সরকার ক্ষমতা দখল করলেও দেশটির সিংহভাগ জনগণ বিষয়টি মেনে নেয়নি। রাস্তায় বিক্ষোভ, সরকারি কাজকর্ম বয়কটসহ সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে জান্তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দেশটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এখনও প্রায় বিদ্রোহী গোষ্ঠী ও জান্তা বাহিনীর সদস্যদের লড়াইয়ের খবর পাওয়া যায়।

সূত্র: রয়টার্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension