প্রবাস

আটলান্টিক সিটিতে বিএএসজের পবিত্র রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি দুই শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

গত ৩১ মার্চ (শুক্রবার) আটলান্টিক এভিনিউয়ের মসজিদ আল হেরার সামনে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রমজানের খাদ্য সামগ্রীর মধ্যে দুধ , কেক, ছোলা , সয়াবিন তেল,মসুর ডাল, আলু, খেজুর, ফল সহ অন্যান্য দ্রব্যাদি ছিল।

রমজানের খাদ্য সামগ্রী বিতরণের সময় গিয়াসউদদীন পাঠান, মো. দিদার,শাহরিয়ার আহমদ, মোঃ আমিন, মো. নাসির , এইচ এম তোলন, মো. মিজান , শাহজালাল, মো. ওয়াহিদ চৌধুরী,আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension