ভারত

রামকৃষ্ণ মঠের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দ মারা গেছেন

মারা গেলেন হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দ মহারাজ। তাকে বরুণ মহারাজ নামেই চিনতেন তার দেশ বিদেশের অনুরাগীরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় কলকাতায় শরৎ বসু রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন জানায়, রোববার (২ এপ্রিল) রামকৃষ্ণ মঠের প্রধান কার্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বেলুড় মঠের সাংস্কৃতিক প্রেক্ষাগৃহে সকাল ৬টা থেকে তাকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগী ও ভক্তরা। রাত ৮টা পর্যন্ত সেখানেই রাখা থাকবে তার দেহ।

এর আগে ২০১২ সালে স্বামী প্রভানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ অধ্যক্ষ হন। তার আগে ২০০৭ থেকে তিনি ছিলেন মঠ ও মিশনের সাধারণ সম্পাদক। তারও আগে, কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সম্পাদক এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সম্পাদক পদেও দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন।

তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা।

এক শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দর (বরুণ মহারাজ) প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।… তার মৃত্যুতে রামকৃষ্ণ মঠ ও মিশন তথা বৃহৎ জনজীবনে গভীর আধ্যাত্মিক ও প্রাতিষ্ঠানিক শূন্যতার সৃষ্টি হল। এ ক্ষতি অপূরণীয়। আমি তার সকল অনুগামী, ভক্তবৃন্দ ও ছাত্রবৃন্দকে আমার আন্তরিক সমবেদনা জানাই।”

রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার রাত ৯টায় বেলুড় মঠে শুরু হবে স্বামী প্রভানন্দ মহারাজের শেষকৃত্য।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension