প্রবাসবাংলাদেশযুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে ব্লিংকেনের সঙ্গে মোমেনের বৈঠক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করছেন।
ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে তাদের এই বৈঠক শুরু হওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানা যায়।
ব্লিংকেনের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে রয়েছেন মোমেন।



