বাংলাদেশ

ভুটানকে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব

বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য ভুটানকে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ মে, শনিবার সন্ধ্যায় লন্ডনের একটি হোটেলে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক। এ সময় ভুটানের রাজাকে এই প্রস্তাব দেন শেখ হাসিনা।

বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য ভুটানকে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ মে, শনিবার সন্ধ্যায় লন্ডনের একটি হোটেলে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক। এ সময় ভুটানের রাজাকে এই প্রস্তাব দেন শেখ হাসিনা।

লন্ডনের একটি হোটেলে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক

বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন ভুটানের রাজা। ভুটানের রাজা বলেছেন, তারা তাদের দেশে একটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে চান। যেখানে বৈদেশিক বিনিয়োগ আসে।’

‘কিন্তু অর্থনৈতিক অঞ্চল করা নিয়ে ভুটান চিন্তিত। ভুটানের রাজা বলেন, আমরা আমাদের পরিবেশকে দূষিত করতে চাই না। আমরা সুখী দেশ। কোনোভাবে পরিবেশের ক্ষতি হোক এটা আমরা চাই না।’

‘এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা চাইলে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল করতে পারেন। সেটাকে ভুটান অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত করা হবে। আমরা বাংলাদেশে অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল করছি। ইন্ডিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া সবাইকে আমরা অধিক অর্থনৈতিক অঞ্চল দিয়েছি।’

‘শেখ হাসিনা আরও বলেন, আমরা প্রতিবেশী দেশগুলো সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছি। এ কথা শুনে ভুটানের রাজা বলেছেন, আমরা বাংলাদেশে সঙ্গে রেলওয়ে কানেকটিভিটিতে যেতে চাই। আমরা দুইভাবে যুক্ত হতে চাই। একটা হচ্ছে ভারতের মধ্য দিয়ে, অন্যটা সরাসরি বাংলাদেশে প্রবেশ করতে চাই। ভুটানের রাজার এই চাওয়াকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension