জাতিসংঘবাংলাদেশ

শান্তিরক্ষা মিশনে বৈষম্য ও যৌন হয়রানির কোনো জায়গা নেই: পররাষ্ট্রসচিব

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে বৈষম্য ও যৌন হয়রানির কোনো জায়গা নেই। তিনি সবাইকে এই ধরনের ঘটনা প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

চলতি বছরের ডিসেম্বরে ঘানায় অনুষ্ঠিতব্য পিসকিপিং মিনিস্টেরিয়ালের প্রস্তুতিসভার উদ্বোধনী অনুষ্ঠানে আজ রবিবার ঢাকায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ, কানাডা ও উরুগুয়ের যৌথ উদ্যোগে প্রস্তুতিসভার আয়োজন করা হয়েছে।

সভায় পররাষ্ট্রসচিব তার বক্তব্যে বলেন, ‘সব শান্তিরক্ষী যেন নিরাপদ ও সহায়ক পরিবেশে কাজ করতে পারে, সেটির কৌশল নির্ধারণ খুঁজে বের করার দিকে আমরা তাকিয়ে আছি।’
মাসুদ বিন মোমেন বলেন, শান্তিরক্ষায় নারীদের যথাযথ অংশগ্রহণ শুধু লিঙ্গসমতার জন্য প্রয়োজন নয়, এটি কার্যকর শান্তিরক্ষা মিশন এগিয়ে নেওয়ার জন্য একটি বড় উপাদান।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বড় সেনা মোতায়েনকারী দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের শান্তি, নিরাপত্তা ও লিঙ্গসমতার মূলনীতি প্রসারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension