
বাংলাদেশ
যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান গ্রেপ্তার
রূপসী বাংলা ডেস্ক:যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৪ টার দিকে আদাবর এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে মিরপুর থানায় নিয়ে যায়।
তথ্যটি নিশ্চিত করেছেন, যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন , শুক্রবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বর্তমানে তাকে মিরপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, যুবদল নেতা মামুন হাসানের বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে।



