ভারত

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভারতে চড়া টমেটোর বাজার

টমেটোর কম ব্যবহারে বাধ্য হচ্ছেন ভারতের গৃহিনীরা। এমনকি ম্যাকডোনাল্ডসের মতো চেইন রেস্টুরেন্টে এর প্রভাব পড়েছে। কয়েক মাসের ব্যবধানে এ সবজির দাম বেড়েছে চারগুণের বেশি। খবর সিএনএন।

ভোক্তা অধিকার বিষয়ক সংস্থা জানায়, টমেটোর দাম বৃদ্ধির হার ৪০০ শতাংশেরও বেশি। চলতি সপ্তাহে রাজধানী নয়াদিল্লিতে ১৩৮ রুপিতে বিক্রি হয়েছে এক কেজি টমেটো। যা জানুয়ারিতে ছিল রেকর্ড ২৭ টাকা।

বাটার চিকেন থেকে পনির মাখানি; ভারতীয় খাবারে টমেটো একটি সর্বব্যাপী আইটেম।

নয়াদিল্লির গৃহিনী আশা জানান, টমেটো নিরামিষ খাবারের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রায় প্রতিটি খাবারেই টমেটো ব্যবহার করেন। দাম বৃদ্ধি তার সাত সদস্যের পরিবারে ভীষণ প্রভাব ফেলেছে। যাকে তিনি ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেন।

ভারতে ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁগুলোর মধ্যে কয়েকটি সাময়িকভাবে বার্গারে টমেটো পরিবেশন বন্ধ করে দিয়েছে। গুণমানের সমস্যা ও সরবরাহের ঘাটতির কারণে এ সিদ্ধান্ত।

কৃষক ও কৃষি বিশেষজ্ঞদের মতে, প্রচণ্ড তাপপ্রবাহ ও ভারী বৃষ্টিপাতের কারণে ফসলের বিপর্যয়ের ঘটেছে। এ কারণে টমেটোর বাজার চড়া।

টাটা-কর্নেল ইনস্টিটিউট ফর এগ্রিকালচার অ্যান্ড নিউট্রিশনের পোস্ট ডক্টরাল অ্যাসোসিয়েট জোসেলিন বোইটাউ বলেছেন, টমেটোর বর্তমান ঘাটতির পেছনে একটি প্রভাবক হলো জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত চরম আবহাওয়া।

সাধারণত মে ও জুন মাসে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের সম্মুখীন হয় ভারত। তবে সাম্প্রতিক মৌসুম এগিয়ে এসেছে ও আগের চেয়ে দীর্ঘায়িত হচ্ছে। যেমন গত এপ্রিলে রাজধানী নয়াদিল্লিতে তাপমাত্রা টানা সাতদিন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

শুধু ভারত নয় এশিয়ার অন্যান্য অংশ সাম্প্রতিক সপ্তাহে চরম তাপপ্রবাহ সহ্য করে যাচ্ছে। এরই মাঝে জুলাইয়ে দুই দফা বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি নতুন রেকর্ড গড়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension