প্রধান খবরবাংলাদেশ

কর্মসূচি আসছে ২০ দলীয় জোটের

রূপসী বাংলা ডেস্ক:জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন ও জোট প্রধান খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হলেও এখন পর্যন্ত কোন কর্মসূচি দেয়নি ২০ দলীয় জোট। এমনকি জোটের পক্ষ থেকে নিন্দা এবং প্রতিবাদ জানিয়েও গণমাধ্যমে কোন বিবৃতিও দেয়া হয়নি। তবে খালেদা জিয়ার সাজার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ন্যাপ, জাতীয় গণতান্ত্রিক পার্টি, এনডিপি, লেবার পার্টি ও সাম্যবাদী দল পৃথক পৃথকভাবে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিলেও জোটের বেশিরভাগ দলই দেয়নি। তবে কর্মসূচি নির্ধারণে আগামী রোববারের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি ঘোষণা করা হবে। তবে জোটের বেশিরভাগ নেতাই বিক্ষোভ কর্মসূচি পক্ষে রয়েছেন। বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হবে এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। ২০ দলীয় জোটের কয়েকজন শীর্ষ নেতার সাথে কথা বলে এসব কথা জানা গেছে।

সূত্রটি জানায়, ইতিমধ্যে শুক্রবার সন্ধ্যায় জোটের কয়েক শীর্ষ নেতাকে ডেকে নিয়ে তাদের সাথে আলাদাভাবে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইলসলাম আলমগীর। কর্মসূচির বিষয়েও আলোচনা হয়েছে। তবে কি ধরণের কর্মসূচি দেওয়া হবে সেটা জোটের বৈঠকে ঠিক হবে।

জোটের পক্ষ থেকে কি ধরণের কর্মসূচি আসতে পারে জানতে চাইলে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ বাংলাদেশ জার্নালকে বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) বলেছেন, নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে হবে। সুতরাং সেটা মাথায় রেখেই কর্মসূচি ঠিক করা হবে।

এদিকে খালেদা জিয়ার সাজা হলেও জোটের কাউকে না ডাকায় এবং বিএনপির কর্মসূচিতে জোটকে অর্ন্তভূক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। খালেদা জিয়ার সাজার প্রতিবাদে জোটের করণীয় ও কর্মসূচির বিষয়ে নেতাদের সাথে আলাপ-আলোচনা করতে গেলে তারা এ ক্ষোভ প্রকাশ করে বলেন, কিসের এবং কার জন্য কর্মসূচি? আর আমরা রাজপথেই থাকবো কেনো? কারণ বিএনপি কেউ তো আমাদের ডাকে নাই। বরং তারা একাই কর্মসূচি পালন করছে। সুতরাং আমাদের না ডাকলে আমরা কেনো এই বিষয়ে নাক বাড়িয়ে কথা বলতে যাবো এবং রাজপথে নামবো।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জার্নালকে বলেন, বিএনপির তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান বাংলাদেশ জার্নালকে বলেন, জোটের কর্মসূচি বিষয়ে আমি কিছু বলতে পারবো না। কারণ আমাদের ডাকেনি এবং কিছু বলেনি। সুতরাং জোটের কর্মসূচির বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে জাগপা কর্মসূচি দিবে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ এই মামলার বাকি আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন। ৬৩২ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়েন বিচারক। বয়স বিবেচনায় খালেদা জিয়ার সাজা পাঁচ বছর কমানো হয়েছে। অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ডের পাশাপাশি দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension