বাংলাদেশ

হামলাকারীরা ছাত্রলীগ কি না জানেন না কাদের

রূপসী বাংলা ডেস্ক:কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা হামলার জন্য ছাত্রলীগকে দুষলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, ছাত্রলীগের নামে কেউ কিছু করছে কি না সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

রোববার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে এ কথা বলেন তিনি।

হামলার বিষয়ে ওবায়দুল কাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, দেখুন, ছাত্রলীগের এখন কমিটি নেই। ছাত্রলীগের সম্মেলনের পর এখনও কমিটি ঘোষিত হয়নি। তাই ছাত্রলীগের নামে কেউ কিছু করছে কিনা এটা আমাকে জেনে বলতে হবে। আমি শিওর না। ছাত্রলীগ নামধারী আছে কি না সেটা আমাদের দেখতে হবে।

কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে সংবাদ সম্মেলন আহ্বান করে গত ৩০ জুন প্রথম হামলার শিকার হন আন্দোলনকারীরা। এরপর সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চলে। রোববারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হয়েছেন একদল ছাত্র-শিক্ষক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension