যুক্তরাষ্ট্র

আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র-চীন

এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ও উচ্চ প্রযুক্তি খাতে মার্কিন প্রতিষ্ঠানের বিনিয়োগের বিষয়ে নতুন নিয়ম করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চীনে বিনিয়োগের বিশদ বর্ণনা কোম্পানিগুলোর কাছ থেকে জানার পরিকল্পনা করছে। বিবিসি।

বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিদেশি বিনিয়োগের তথ্য জানার ক্ষমতা সরকারকে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, এ ব্যবস্থা চীনকে কিছুটা উদ্দেশ্য করলেও তারা দেশটির সাথে ‘আনন্দঘন’ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে চায়।
তবে চীন বলছে, এই সিদ্ধান্ত খুবই হতাশাজনক।

চীনের ওয়াশিংটন দূতাবাসের মুখপাত্র লিউ পেনগাই বলেছেন, যুক্তরাষ্ট্র ক্রমাগত উত্তেজনা বাড়িয়ে চলছে এবং বিধি-নিষেধ আরোপ করছে। তিনি আরো বলেছেন, যদিও যুক্তরাষ্ট্র মুখে বলছে তারা চীনের অর্থনীতিতে আঘাত করতে চায় না। তাই নিজেদের কথা রাখতে তিনি বাইডেন প্রশাসনকে আহ্বান জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension