ভারত

ভারতকে ভালোবাসেন না মোদি: রাহুল

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয়তাবাদী ভাবনার মানুষ নন। দেশের প্রতি তার কোনও ভালবাসা নেই। সংসদ সদস্যের পদ ফিরে পাওয়ার পর নিজের নির্বাচনী কেন্দ্র ওয়েনাডে আজ রবিবার (১৩ আগস্ট) এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন রাহুল। একই সঙ্গে জানিয়ে দিলেন, ৫০ কিংবা ১০০ বার তার সংসদ সদস্য পদ কেড়ে নেওয়া হলেও ওয়েনাডের মানুষের সঙ্গে বন্ধন অটুট থাকবে।

ভোটারদের উদ্দেশে রাহুল বলেন, ওয়েনাড আমার পরিবার। বিজেপি আর এরএসএস পরিবারের মর্ম বোঝে না। তাই ওরা আমাদের বিচ্ছিন্ন করতে চায়। কিন্তু যতই দূরে সরাতে চাইবে, আমরা ততই কাছাকাছি আসব।

এদিন সকালে তিনি তামিলনাড়ুর কোয়েম্বাটুরে পৌঁছান। তামিলনাড়ু ও কেরালায় রাহুলের দুই দিনের সফরের শুরুতেই সামনে এসেছে একটি ভিডিও। সেখানে দেখা যায়, উটির কাছে একটি গ্রামে টোডা জনগোষ্ঠীর কিছু মানুষের সঙ্গে নাচছেন রাহুল। এর আগে ভারত জোড়ো যাত্রার প্রথম পর্বে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে পথ চলতে দেখা যায় তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বর্তমানে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্বের প্রস্তুতি চলছে। তার আগেই রাহুলকে দেখা গেল জনজাতি মানুষদের কাছাকাছি পৌঁছে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে। তামিলনাড়ু থেকে বিকেলেই কেরালার ওয়েনাডে পৌঁছান তিনি।

এদিন মণিপুর সহিংসতার কথা তুলে ধরেন রাহুল। অভিযোগ করেন, বিজেপি মণিপুরকে ধ্বংস করে দিয়েছে। মোদিকে নিশানা করে তিনি বলেন, আপনি দেশের প্রধানমন্ত্রী, আর আপনিই হাসছেন? ভারত মাতার হত্যা নিয়ে মাত্র দুই মিনিট কথা বললেন। কোন সাহসে এটা করলেন? গত চার মাস আপনি কি করছিলেন? মণিপুরে যাননি কেন? কেন সেখানে সহিংসতা আটকানোর চেষ্টা করলেন না?

মণিপুরকে ফের গড়ে তোলার কথা শোনান রাহুল। বিজেপির উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি দুই মাস ধরে আগুন জ্বালিয়ে থাকেন, তাহলে আমরা পাঁচ বছর ধরে মণিপুরকে আবার গড়ে তুলব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension