বিনোদন

#Cannes2019: রেড কার্পেটে এবার বাঙালি সাজে মণিকর্ণিকা

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: প্রকাশ্যে এল কঙ্গনা রানাওয়াতের কানস্ ফিল্ম ফেস্টিভ্যালের (২০১৯ ) লুক। এবার রেড কার্পেটে তিনি ধরা দিয়েছেন একেবারে বাঙালি সাজে। ফাল্গুনী ও শানে পিককের ডিজাইন করা সোনালি শাড়িতে এবার লাল গালিচায় হেঁটেছেন বলিউডের মণিকর্ণিকা।

ফেস্টিভ্যালে যোগ দিতে মাত্র ১০ দিনে ৫ কেজি ওজন কমিয়েছেন কুইন অভিনেত্রী। চমকে দিয়েছেন সকলকে। তার লুকে রয়েছে সোনালি শাড়ি, মেরুন গ্লাভস, সোনালি কাজ করা ব্লাউজ, কোমরবন্ধ, চুল বিশেষ কায়দায় বাঁধা।

অশ্বিনী আইয়ার তিওয়ারির ‘পাঙ্গা’ ছবির শ্যুটিংয়ে বর্তমানে ব্যস্ত কঙ্গনা। যেখানে কাবাডি খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। পাঙ্গা ছবিতে অভিনয়ের জন্য ১০ কেজি ওজন বাড়িয়েছিলেন ‘কুইন’ অভিনেত্রী। তবে সামনেই কান চলচ্চিত্র উৎসব থাকান অগত্যা তাঁকে ওজন কমাতেই হল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension