
অতঃপর
তুমি বললে….
ওহে ভালোবাসতেই তোমাকে
দেখতে হবে পূর্ণিমার চাঁদ,
কুড়াতেই হবে মুঠো ভরা শিউলি ফুল।
অতঃপর
আমি ভালোবাসলাম,
দেখলাম পূর্ণিমার চাঁদ
কুড়ালাম মুঠো ভরা শিউলি ফুল।
অতঃপর
আজ ভালোবাসার তুমি নেই,
আমার আকাশে পূর্ণিমার চাঁদ নেই,
মুঠোভরা শিউলি ফুল নেই।
অতঃপর
শুধু রয়ে গেলাম…
আমাতেই আমার আমি।



