কবিতাসাহিত্য

অসম স্বাধীনতা

হাফিজুর রহমান


একাত্তরের স্বাধীনতার নাকে পড়ানো ছিল
ফ্যাসিবাদের নোলক, পায়ে লাগানো লোহার শিকলে
অবরুদ্ধ নাগরিক নিয়েছে লুণ্ঠির মুক্তির দারুণ স্বাদ;
দর্শক হয়ে দেখেছে, রাজনীতির মঞ্চনাটক।

নিখুঁত অভিনয়ের ছিলো একেকটি পাঠ
সকল চরিত্রে পারদর্শী অভিনেতা-অভিনেত্রী।

স্বাধীনতা, সে অন্যরকমের অধিকারের ছিল!
স্বাধীনতা ছিলো লুটপাটের, কেড়ে নেয়ার প্রবণতায়
আয়না ঘরের বায়না ছিলো বন্দী রাখতে প্রতিবাদ;
ক্ষমতার বাক্সে, এ স্বাধীনতার ভোটাধিকার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension