
মাসুম মোরশেদ
রানু রাসু দুইবোন।
তাদের উঠোনে করি বিচরণ
একসাথে বেড়ে ওঠা
আমার বেড়ে ওঠার কল্পনা সব
পৌষের ফোঁটা ফোঁটা।
আষাঢ় শ্রাবণ ভেসে ভেসে চলি
বিশাল তাদের দিঘী
দুই পাড় ঘেঁষে পাটক্ষেত তার
ভাবি, কেটে দেবো জিন্দেগি।
জানুয়ারি-ডিসেম্বর কিংবা
বৈশাখ-চৈত্র সবটা স্মৃতিতে
যারে পাই ধরি ছুঁই
ছিল সব রঙিন প্রীতিতে।
বড়ুই খেতাম নুন-ঝাল
মানুষ সমান ক্ষেতে
কেটে যেত সমকাল; ছয় ঋতু,
বুকে মুখে সুখ পেতে।
প্রেম ছাড়া বাঁচা যায়?
তা যায় না, হায়!
যদি বলো এখন, পড়েছি প্রেমে কার?
বলি, আমার প্রেম তো কবিতায়!



