
আর্ত-মানবতার সেবায় শাহ্ ফাউন্ডেশন: কম্বল, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
'শাহ্ ফাউন্ডেশন এবং বাংলা চ্যানেলের প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী জানান, অসহায় মানুষের মধ্যে সাহায্য অব্যাহত থাকবে। আগামীতেও যাদের সাহায্য প্রয়োজন তাদের শাহ্ ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।'
নিউ ইয়র্কে আর্ত-মানবতার সেবায় প্রতিষ্ঠিত শাহ্ ফাউন্ডেশন মানুষের সেবার ব্রত নিয়েই এগিয়ে চলেছে।
প্রবাসে প্রতিষ্ঠার লগ্ন থেকে শাহ্ ফাউন্ডেশন আমেরিকা, বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। মহামারী করোনা কালে শাহ্ ফাউন্ডেশন দুঃস্থ মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে। সাহায্য পৌঁছে দিয়েছে মানুষের দুয়ারে দুয়ারে।
তারই ধারাবাহিকতায় গেল ৫ নভেম্বর বিকেলে জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেস্টুরেন্টের সামনে শীতার্ত ও করোনায় বিপর্যস্ত মানুষের মাঝে কম্বল, মাস্ক এবংহ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। শাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট শাহ্ জে. চৌধুরীর সভাপতিত্বে এবং জেবিবিএ’র ডিরেক্টর ফাহাদ সোলায়মানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ৩৯-এর অ্যাসেম্বলি ওমেন ক্যাটলিনা ক্রুজ।
বিশেষ অতিথি ছিলেন নিউ হক এন্ড সন্স’র প্রেসিডেন্ট ও বাংলা চ্যানেলের চেয়ারম্যান একেএম ফজলুল হক, বিশিষ্ট রিয়েল অ্যাস্টেট ব্যবসায়ী এবং মেগা হোমস্ রিয়েলেটির প্রেসিডেন্ট মইনুল ইসলাম, শাহ্ ফাউন্ডেশনের কো-ফাউন্ডার এবং ভাইস
প্রেসিডেন্ট হুসনে আরা চৌধুরী, শাহ্ ফাউন্ডেশনের চিফএক্সজিকিউটিভ অফিসার ফৌজিয়া জে. চৌধুরী, জেবিবিএ’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, মঞ্জুর হোসেন, জেবিবিএ’র পরিচালক হারুণ ভূঁইয়া,এম ডি আবুল কাশেম, সানজিবন সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাদিয়া চৌধুরী, সালমান চৌধুরী, মোহাম্মদ হোসেন দীপু, কানু দত্ত, বাবুল দাস, সোহেল গাজী, শ্যামল নাথ, তানভীর আহমেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে শীতার্ত মানুষের মধ্যে শতাধিক কম্বল, হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হয়। শত শত মানুষ সারিবদ্ধ দাঁড়িয়ে কম্বল এবং অন্যান্য সামগ্রী গ্রহণ করেন। শাহ্ ফাউন্ডেশন এবং বাংলা চ্যানেলের প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী জানান, অসহায় মানুষের মধ্যে সাহায্য অব্যাহত থাকবে। আগামীতেও যাদের সাহায্য প্রয়োজন তাদের শাহ্ ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
ক্যাটলিনা ক্রুজ শাহ্ ফাউন্ডেশনের সকল কাজে সহযোগিতার আশ্বাস জানিয়ে বলেন, শাহ্ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই মানুষের কল্যাণে এবং সেবায় কাজ করে যাচ্ছে। শাহ্ ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
একেএম ফজলুল হক বলেন, এই সংগঠনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন, এই প্রবাসে অনেক সংগঠন রয়েছে কিন্তু শাহ্ ফাউন্ডেশনের মতো এমন মহতি উদ্যোগ কেউ গ্রহণ করে নি।
মইনুল ইসলাম বলেন, আমি এই সংগঠনের উপদেষ্টা। এই সংগঠনের সাথে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। তিনি আরও বলেন, শাহ্ ফাউন্ডেশনের প্রশংসনীয় উদ্যোগে সবসময় আমার সহযোগিতা থাকবে।❐



