
তূয়া নূর
বাপ-দাদাদের রেখে যাওয়া ভিটেমাটি ছেড়ে,
বিনা যুদ্ধে খুব সহজে কেনো যাবে হেরে?
শক্তি দিয়ে রক্ত ঢেলে ওঠে না যে পেরে,
বোমার ভয়ে কেঁপে ওঠে, খাবার নিলো কেড়ে।
কেউ কি আছে সাহস করে হাত বাড়ায়ে দিবে?
আশার আলো ঝড়ো হাওয়ায় যাচ্ছে সবই নিভে।
নিভু নিভু এই আলোটা আবার ওঠে জ্বলে,
আশা বুকে চেয়ে আছে অসীম আকাশ তলে।



