
লুৎফুর রহমান চৌধুরী
নিজ হাতে গোলাপটি ছিঁড়ে ফেল না বন্ধু
তার জীবন্ত পাঁপড়ি কি বলতে চায়,
একটিবার মায়ার চোখে তাকিয়ে দেখো
পুরো বুক জুড়ে বেদনার অশ্রু জমে আছে
তুচ্ছ ভেবে ধ্বংসের দিকে ঢেলে দিও না
একদিন হয়তো সেই গোলাপ—
হীরার চেয়ে অনেক মূল্যবান হতে পারে
সদ্য জন্ম নেওয়া কলির গায়ে,
কেন বারবার আঘাত করতে চাচ্ছ
তোমার নিষ্ঠুর আচরণ ব্যথিত করেছে,
পড়ন্ত বিকেলে ক্ষুদ্র এক আসনে মোর হৃদয়।
কখনো ভাবিনি গোলাপের মত এমন হবে?
সময়ের স্রোতে ভাসিয়ে দেবে নৌকা খানি
হাল ধরতে চেয়ে ছিলাম একটি মূহূর্তের জন্য,
পারিনি হতে মুখোশধারী তরীর দূরপাল্লার মাঝি
কে জানতো আড়ালে থাকা বিষের বাঁশির সুর
হঠাৎ এক ঝলমলে মঞ্চের কোণে বেজে উঠবে?
কন্ঠস্বর ক্ষণিকের মধ্য স্তব্ধ হয়ে গিয়েছিল
বুকের পাঁজরে চিনচিন ব্যথা করছিল
কাউকে কিছু বলতে পারিনি ওই মূহূর্তে!
চাপা কান্না হৃদয়ে এক ঝড় তুলেছিল প্রবল বেগে,
তুমি অতীতের ওই হাতটি মাঝপথে ছেড়ে দিলে
কেন বলো কেন?



