
সাইদুল ইসলাম সাইদ
উৎসর্গ: এস,এম,শাহেদ আনোয়ার (সৌরভ)
মানুষটা বেশ ছিল – মনটা ছিল সাদা।
তারই সাথে চলতে – ছিল নাতো বাঁধা।
হাসিখুশি থাকত – আনন্দেতে ভরা।
হেসে কথা বলত – বলত নাতো কড়া।
মোদের ছেড়ে যাবে – হবে কি আর দেখা?
স্যারকে ভোলা কষ্ট – লাগে ফাঁকা ফাঁকা।
আবার দেখা হলে – হৃদয় হাসবে সুখে,
নতুন রূপে দেখব – হাসি হাসি মুখে।
মোনাজাতে রাখছি – ভালো থাকেন নিত্য।
সুখে কাটুক সদা – সূর্যের মতো চিত্ত।



