প্রধান খবরবাংলাদেশবিনোদন

‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার আবু জাফর মারা গেছেন

গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী আবু জাফর মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী মনির খান।

সংগীত জগতের বাইরে পেশাগত জীবনে তিনি চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন।

আবু জাফর রচিত উল্লেখযোগ্য গানের মধ্যে ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’, ‘আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি’ ও ‘তুমি রাত আমি রাতজাগা পাখি।

তার লেখা ‘এই পদ্মা এই মেঘনা’ গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে স্থান পেয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension