
এবিবিএ’র নতুন: সভাপতি দেলোয়ার, সম্পাদক ইয়াকুব
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী বিজনেস অ্যালাইয়্যান্স-এবিবিএ’র নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মূলধারার রাজনীতিক ফখরুল ইসলাম দেলোয়ার এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইয়াকুব এ খান, সিপিএ। কুইন্সে ইয়াকুব এ খান, সিপিএ’র অফিসে গত সোমবার অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেবিবিএ’র সভাপতি শাহ নেওয়াজ, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন. মজুমদার, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিলাল চৌধুরী, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর মইনুল ইসলাম, ইয়াকুব এ খান, সিপিএ, জে মোল্লা সানি, এএফএম মিসবাহ উজজামান, কামরুল হাসান, জাকির হোসেন, রিপন প্রমুখ। পরে সবার সম্মতিক্রমে আগামী দু’বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির নির্বাচিত সদস্যরা হলেন : সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সহ সভাপতি মইনুল ইসলাম, কোষাধ্যক্ষ জাকির হোসেন, কার্যকরী সদস্য বিলাল চৌধুরী, জে মোল্যা সানি, কামরুল হাসান, লিটন আহমেদ এবং এএফএম মিসবাহ উজ জামান। এছাড়া সভায় একটি পরিচালক পর্ষদও গঠন করা হয়।
উল্লেখ্য, এবিবিএ গত ১০ বছর ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যবসায়িক সেতুবন্ধন রচনায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি বিভিন্ন সময় ব্যবসায়িক সেমিনার, ট্রেডশো আয়োজন সহ বাংলাদেশ-আমেরিকার ব্যবসায় উন্নয়নে এফবিসিসিআই ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে নানামুখি উদ্যোগ গ্রহণ করে থাকে।



