প্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে দুই লক্ষ মানুষ মারা যেতে পারে

১৯১৮-১৯১৯ সালের ইনফ্লুয়েঞ্জা বৈশ্বিক মহামারীতে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৭৫ হাজার লোকের মৃত্যু হয়েছিল। ২০১০ সাল থেকে আমেরিকায় ইনফ্লুয়েঞ্জায় প্রতি বছর ১২ হাজার থেকে ৬১ হাজার মানুষের মৃত্যু ঘটছে।

যুক্তরাষ্ট্রে লক্ষ লক্ষ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি অন্তত দুই লক্ষ মানুষ মারা যেতে পারেন।
 
রোববার দেশটির সরকারের সংক্রামক রোগ বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ এমন হুশিয়ারি দিয়েছেন।
 
এদিকে শিগগিরই চিকিৎসা রসদ ফুরিয়ে যাবে বলে জানিয়েছে নিউ ইয়র্ক ও নিউ অরলিন্সসহ কয়েকটি বড় শহর।
 
ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক ডা. অন্থনি ফাউসি বলেন, এই বৈশ্বিক মহামারী যুক্তরাষ্ট্রে এক থেকে দুই লাখ মানুষের মৃত্যুর কারণ হতে পারে।
 
মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবী করলেন। ২০১০ সাল থেকে আমেরিকায় ইনফ্লুয়েঞ্জায় প্রতি বছর ১২ হাজার থেকে ৬১ হাজার মানুষের মৃত্যু ঘটছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টার্সের (সিডিসি) ওয়েবসাইটে এমন তথ্য দেয়া আছে।
 
১৯১৮-১৯১৯ সালের ইনফ্লুয়েঞ্জা বৈশ্বিক মহামারীতে যুক্তরাষ্ট্রে ছয় লাখ ৭৫ হাজার লোকের মৃত্যু হয়েছিল।
 
ইতোমধ্যে মার্কিন বেশ কয়েকটি বড় শহরে ভেন্টিলেটরের মারাত্মক ঘাটতি দেখা গেছে।
 
আর এমন একটি সময়ে এই ঘাটতি যখন দেশটিতে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে দুই হাজার ১০০ লোকের মৃত্যু হয়েছে।
 
অর্থাৎ দুদিন আগের চেয়েও মৃত্যু সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে।
 
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৩৯ হাজার জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা বিশ্বের যে কোনও দেশের তুলনায় বেশি।
 
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও বলেন, আগামী ৫ এপ্রিল নাগাদ শহরটিতে শত শত ভেন্টিলেটর, মাস্ক, গাউন ও অন্যান্য সরবরাহ লাগবে।
 
আর নিউ অরলিন্সে ৪ এপ্রিলের মধ্যে সব ভেন্টিলেটর ফুরিয়ে যাবে। আর লুইজিয়ানার কর্মকর্তারা এখন পর্যন্ত জানেন না যে জাতীয় মজুত থেকে তারা কোনও ভেন্টিলেটর পাবেন কিনা।
 
শহরটির গভর্নর জন বিল ইডওয়ার্ডস বলেন, বাণিজ্যিক বিক্রেতাদের কাছ থেকে ১২ হাজার ভেন্টিলেটরের অর্ডার দেওয়ার চেষ্টা করছে লুইজিয়ানা। ♦
 

রয়টার্স, সিএনএন

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension