বাংলাদেশ

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইবরাহিম, মহাসচিব আমিনুর

রূপসী বাংলা নিউজ ডেস্ক: মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে চেয়ারম্যান এবং এম এম আমিনুর রহমানকে মহাসচিব করে ৪৫ সদস্যের বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে কল্যাণ পার্টি। বুধবার দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতিক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গত ৬ এপ্রিল রাজধানীর মুক্তিভবনে দলটির চতুর্থ কাউন্সিল অনুষ্ঠিত হয়। তারপর আজ তাদের এই কমিটি প্রকাশ করা হলো। ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির ৪৫ সদস্য আজ প্রকাশ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকি তালিকা প্রকাশ হবে বলে জানা গেছে।

৪৫ সদস্যের বিশিষ্ট আংশিক কমিটিতে যারা রয়েছেন, তারা হলেন: মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম চেয়ারম্যান, এম এম আমিনুর রহমান মহাসচিব, লে. কর্ণেল (অব.) এ এফ এম নুরুদ্দিন পিএসসি ভাইস চেয়ারম্যান , মো. মতিয়ার রহমান (যুদ্ধাহত) ভাইস চেয়ারম্যান, সাহিদুর রহমান তামান্না ভাইস চেয়ারম্যান, সৈয়দ মুহাম্মদ নজরুল ইসলাম ভাইস চেয়ারম্যান, আলী হোসেন ফরায়েজী ভাইস চেয়ারম্যান, মাহমুদ খান ভাইস চেয়ারম্যান, আ ন ম যাকিউল হক ভাইস চেয়ারম্যান, শামসুদ্দিন পারভেজ ভাইস চেয়ারম্যান, আহসান হাবিব ইমরুজ ভাইস চেয়ারম্যান, মনিরুল ইসলাম সরকার অর্থ বিষয়ক সম্পাদক, আলহাজ্ব নুরুল কবির ভুইয়া পিন্টু যুগ্ম মহাসচিব, রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা যুগ্ম মহাসচিব, মো. নুরুল আফছার যুগ্ম মহাসচিব , মো. আল আমিন ভূঁইয়া রিপন দপ্তর সম্পাদক (যুগ্ম মহাসচিব), এরশাদুর রহমান মোল্লা পরিকল্পনা বিষয়ক সম্পাদক, জাহিদুর রহমান প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, এম হাসান জেড খান শিক্ষা বিষয়ক সম্পাদক, শাহানা সুলতানা শিলা মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, আলমগীর কবির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আর এ এম ইসমাইল ফারুক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ওবায়দুল হক সিরাজী বানিজ্য বিষয়ক সম্পাদক, মাহমুদুল হাসান আইন বিষয়ক সম্পাদক, মো. সালাহ উদ্দিন বিশ্বাস সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, ফয়েজ বিন আকরাম তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক, সৈয়দা রোকেয়া বেগম পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এনামুল করিম রেজা তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, মো জসিম উদ্দিন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, আব্দুর রহমান খোকন সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), দিদারুল আলম সুমন সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগ), মো. আবু হানিফ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ, আদম শফিউল্লাহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ, মঈন বকুল সহ-গণমাধ্যম বিষয়ক সম্পাদক, মো. ইলিয়াস শিকদার উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মো. খোরশেদ আলম সদস্য, মো. কামারুজ্জামান, সদস্য মো. জসিম উদ্দিন সদস্য, মুসা মিয়া মজুমদার সদস্য, মো. মহিউদ্দিন সদস্য, মো. কামারুজ্জামান খান সদস্য, সালাউদ্দিন আয়ুবী সদস্য, মো. হাবিবুল্লা ভুইয়া সদস্য, মোয়াজ্জেম হোসেন সদস্য ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension