
কুলসুম বিবি
ঘাসের ঠোঁট ছুঁয়ে শিশির কণা
ঝরে যাওয়ার আগে অন্তিম হাসি হাসে,
সযত্নে আঁচড় লাগা সতৃষ্ণ সূর্য কিরণ
আর তন্দ্রাসী হৈমন্তী বাতাসে।
আর কভু হবে না মিলন শিশির ঘাসে,
আক্ষেপ ছুঁয়ে যায় মানসগহব্বরে।
পল পল জমে যে ভালোবাসা আর মায়া
নিমিষে লুপ্ত হয় তার ছায়া।
বিলীন হওয়ার আগে টলমল করে,
খানিক সময় জড়িয়ে থাকে আত্মতৃপ্তির বিলাসে।
ক্ষণিকের এই মিলন তিথি যুগান্তরের স্মরণে।



