বাংলাদেশরাজনীতি

খালেদার মুক্তির দাবিতে অনশনে বিএনপি

রূপসী বাংলা নিউজ ডেস্ক: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণ-অনশন করছে কেরাণীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগি সংগঠন।

বুধবার দুপুর ১২ টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ গণ-অনশন শুরু হয়। দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ অনশন চলবে বলে জানা গেছে।

অনশনে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অনশনে উপস্থিত আছেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension