খেলা

ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক, নেতৃত্বে কেলি

অনুশীলনে পাওয়া চোটে সিরিজের প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটসম্যানের অনুপস্থিতিতে আজকের ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন নিক কেলি। টি-টোয়েন্টি সংস্করণে তিনি নিউজিল্যান্ডের ১৩তম অধিনায়ক।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে টস করতে নামেন নিক কেলি।

মাত্র ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যানের জন্য হঠাৎ করেই বড় দায়িত্ব এসে পড়েছে।
জানা গেছে, ম্যাচের আগের দিন অনুশীলনের সময় পায়ে চোট পান টম লাথাম, যার কারণে তাকে একাদশের বাইরে থাকতে হচ্ছে।

এমনিতে নিউজিল‍্যান্ড দল গড়েছে তাদের শীর্ষ ১৬-১৭ জন খেলোয়াড় ছাড়াই। এখন তার অনুপস্থিতি নিউজিল্যান্ড দলের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension