কবিতাসাহিত্য

জিনিস

মূল: লিসেল মুলার
অনুবাদ: তূয়া নূর

ব্যাপারটা ঘটে এরকম, আমরা একা হয়ে পড়ি
অনেক জিনিসের ভেতর বসবাস করতে করতে,
আমরা ঘড়িকে তাই একটা মুখ বানিয়ে দেই,
চেয়ারকে দেই একটা পিঠ,
টেবিলকে দেই চারটে শক্ত পা
আড়ষ্টতা যে কখনো ভুগবে না।

আমরা আমাদের জুতাতে জিহ্বা লাগিয়েছিলাম
আমাদের নিজের মতোই মসৃণ
আর ঘণ্টাতে ঝুলিয়ে রেখেছিলাম জিহ্বা
যেন আমরা তাদের আবেগ ঘন ভাষা শুনতে পারি,

আমরা সুন্দর অবয়বপছন্দ করি বলে
কলস পেয়েছিল একটা ঠোঁট,
বোতলটি একটি লম্বা, সরু ঘাড়।

আমাদের বাইরে যা ছিল তাও
আমাদের ছবিতে পুনর্নির্মিত হয়েছিল;
আমরা দেশকে একটি হৃদয়,
ঝড়কে একটি চোখ,
গুহাকে একটি মুখ দিয়েছিলাম
যাতে আমরা নিরাপদে যেতে পারি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension