
শারমিন নাহার ঝর্ণা
শেষ বিকালে আকাশের বুকে
থোকা থোকা অভিমানী মেঘ ফুল,
কখন জানি বৃষ্টি হয়ে ভিজিয়ে দেবে
তোমার আমার চিরচেনা শহর।
নির্লিপ্ত চোখে চেয়ে রই আকাশ পানে
আমি যদি মেঘফুল হতাম!
তবে বৃষ্টি হয়ে অবিরত ঝরতাম
তোমার হৃদয় উঠোনের আঙিনায়।
তোমার স্যাঁতস্যাঁতে হৃদয় নিশ্চয়ই
রোগাক্রান্ত হত মেঘ ফুলের বৃষ্টিধারায়,
এই মন মনের অজান্তেই কখন জানি
শুধুই ঐ মায়া ভরা চাহনিতে হারায়।



