
স্বর্ণা তালুকদার
হারিয়ে আজ যাবো কোথা
আছে অজানা শঙ্কা যাব সেথা,
আকাশের মেঘের মতো যায়না ছোঁয়া
সব স্বপ্ন হয় না পুরণ হয় না পাওয়া।
যে আমায় আগলে রাখে প্রেম বাঁধনে
দুঃসাহসে সবাই তাকে পুরো না জানে।
নতুন রঙের কালি নতুন সম্বল
আঁধারে থাকি একা জড়িয়ে কম্বল।
লিখে যায় নতুন রঙের কলমে,
সব ব্যাথা যায় না ঔষধ বা মলমে।
সময় চলে যায় তরঙ্গের ঢালে
আমি যে বন্দি তার মায়াজালে।



