
সুশান্ত কুমার দে
চারিদিকে সবই গরম, গরম সব হাওয়া
শনশন বাতাসে বয়ে- আগুনের তাওয়া।
বায়ু বুঝি গরম হয়- দূষিত ধোঁয়া গ্যাসে
মানুষ নাকি গরম হয়, কথার মারপ্যাঁচে।
সূর্যটা যদি গরম হয় – ঝলসে ওঠে মাটি
মাটির নিচে গরম হলেই ভূকম্পের চাটি।
দেশ গরম যখন চরম- উত্তেজিত শিখরে
মারণাস্ত্র গরম হয়, যুদ্ধের এক শিবিরে।
হৃদয় যদি গরম হয় -ভেঙেই পড়ে স্বপন
ভালবাসা গরম হলে,যন্ত্রণার বীজ বপন।
সরকার যদি গরম হয়, প্রজাতন্ত্র অতৃপ্ত
বিচারপতি গরম হলেই,রায়ে আসে মৃত্যু!
বরফ যদি গরম হয়, বরফ যায় যে গলে
মেঘ যদি গরম হয়, প্রতিধ্বনি যায় বলে।
স্ত্রী যদি গরম হয়, সংসারে বিলাস ভ্রান্তি
সব গরম নরম হলেই, আসে সুখ -শান্তি!



