প্রধান খবরবাংলাদেশ

জুমা নামাজে মসজিদে না যাওয়ার পরামর্শ ইসলামিক ফাউন্ডেশনের

করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত না হয়ে জুমাসহ অন্যান্য নামাজের জন্য মসজিদে না যাওয়ার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
 
২৪ মার্চ মঙ্গলবার দেশের প্রখ্যাত আলেমদের পরামর্শে এ সিদ্ধান্ত নেয় ইফা। আজ ২৭ মার্চ শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে আবারও একই আহ্বান জানিয়েছে ইফা।
 
আলেমরা পরামর্শ দিয়েছেন, করোনার সংক্রমণ রোধে জরুরি পদক্ষেপ হিসেবে সব ধরনের জনসমাগম বন্ধের পাশাপাশি মসজিদে জুমা ও জামাতে মুসল্লিদের অংশগ্রহণ সীমিত রাখা।
 
মসজিদ বন্ধ থাকবে না, তবে সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে আসা যাবে না।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও করোনার বিস্তার রোধে মুসলমানদের ঘরেই নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছেন। অন্যান্য ধর্মাবলম্বীদেরও ঘরে বসে প্রার্থনা করার অনুরোধ জানান তিনি।
 
বুধবার (২৫ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
 
মসজিদে নামাজ সীমিত করার প্রক্রিয়া প্রসঙ্গে নারায়ণগঞ্জের ভূমিপল্লী আবাসন জামে মসজিদের খতিব আহমাদুল্লাহ বলেন, ‘সীমিত পরিসরে মসজিদে জামাত চলবে। সীমিত পরিসরের ব্যাখ্যাটা হলো এই যে, মসজিদের যারা স্টাফ (খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম) আছেন, যেভাবে সৌদি আরবের মক্কা মদিনায় নামাজ চলছে তারা সেভাবে জামাতে নামাজ আদায় করবেন।
 
মসজিদে বন্ধ থাকবে না, মসজিদে আজান হবে, নামাজের আনুষ্ঠানিকতা চলবে। আমরা কে সুস্থ কে অসুস্থ এটা বোঝার কোনও উপায় নেই। যেহেতু আমাদের সুস্থতা অসুস্থতা বোঝার কোনও উপায় নেই, অতএব আমরা বাসা-বাড়িতে নামাজ পড়ব। ♦
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension