প্রধান খবরবাংলাদেশ

জেল হাজতে ফারিয়া, বেরিয়ে আসছে ভয়ঙ্কর সত্য

রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে একটি বাসায় ঢুকে ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে ফারিয়া আক্তার তমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত অপর দুইজন হলেন এ এইচ এম নোমান রেজা ও তানজিল হোসেন। পুলিশ জানায়, ভুক্তভোগী দেলোয়ার হোসেনকে ‘মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা’ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চাঁদা দাবি করেন অভিযুক্তরা।

প্রাথমিকভাবে সাড়ে পাঁচ লাখ টাকা আদায় করে তারা দেলোয়ার ও তার পরিবারকে বাকি টাকা দিতে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। অভিযোগের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানায় মামলা হলে বৃহস্পতিবার মধ্যরাতে প্রথমে বিমানবন্দর থেকে নোমানকে ও পরে জসীমউদ্দীন এলাকা থেকে ফারিয়া ও তানজিলকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪ লাখ ৩০ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অতীতেও একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিশেষ করে নোমান রেজার বিরুদ্ধে রয়েছে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব হিসেবে পরিচিত ছিলেন। ভুক্তভোগীদের অভিযোগ, এই চক্রটি ‘সমন্বয়ক’ পরিচয়ে মামলা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে দুই থেকে ১০ লাখ টাকা পর্যন্ত চাঁদাবাজি করত। এর আগেও ফারিয়া আক্তার তমা ঢাকার সেগুনবাগিচায় বিক্ষোভে অংশ নিয়ে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন। কয়েক সপ্তাহের ব্যবধানে এবার নিজেই চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension