যুক্তরাষ্ট্ররাজনীতি

ডোনাল্ড ট্রাম্প কি যৌনরোগে ভুগছেন?

সম্প্রতি নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে এক মামলার শুনানিতে হাজিরা দিতে গিয়েছিলেন রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তার হাতে কিছু লাল-লাল ফুসকুড়ির মতো দাগ দেখা যায়। আর সেই থেকেই শুরু হয়েছে গুঞ্জন। ডোনাল্ড ট্রাম্প কি যৌনরোগে ভুগছেন? কেউ দাবি করছেন, ট্রাম্প যৌনরোগে ভুগছেন। আবার কেউ কেউ অবশ্য হাতে হার্পিস হওয়ার সম্ভাবনার কথাও জানান।

ট্রাম্পের সিফিলিস হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উপদেষ্টা জেমস কারভিল। তিনি বলেন, আমার মনে হচ্ছে না ওর হাতে কেটে গেছে। দেখে মনে হচ্ছে ঘায়ের মতো। আমি বেশ কয়েকজন চিকিৎসককে জিজ্ঞাসা করেছি এ বিষয়ে। তারা জানিয়েছেন হাতের ঘা সেকেন্ডারি সিফিলিসের লক্ষণ। আশ্চর্যজনকভাবে, ওই দিনই অন্য সময়ে তোলা ছবিতে ট্রাম্পের হাতে কোনো ঘা বা ক্ষতচিহ্ন দেখা যায়নি।

তবে এ নিয়ে হইচই শুরু হতেই ট্রাম্প শিবির থেকে দাবি করা হয়েছে, পেপার কাটারে হাত কেটে গিয়েছিল ট্রাম্পের। দুর্ঘটনাবশত তা থেকে হাতের তালুতে রক্ত লেগে যায়।

নিউইয়র্ক সিটির মাউন্ট সিনাই হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক জোশুয়া জেইচনারের মতে, ট্রাম্পের হাতে ফুসকুড়ি বিভিন্ন কারণেই হতে পারে। ট্রাম্পের হাত খুব শুষ্ক হতে পারে। তিনি গলফ খেলতে ভালোবাসেন, তা থেকে ফোসকা পড়তে পারে। এমনকি হাতে লাইম জুসও পড়ে থাকতে পারে। ট্রাম্প নিজে অবশ্য এখন পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

এ বিষয়ে যৌন সংক্রামক রোগের কয়েকজন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে নিউজউইক। তারা দাবি করেছেন, চলতি সপ্তাহে প্রকাশিত ছবিগুলোয় খুব কম তথ্য রয়েছে।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফিলিপ চ্যান বলেন, হাতের ছবিটি সেকেন্ডারি সিফিলিসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে এক হাতের তালুতে ফুসকুড়ি সেকেন্ডারি সিফিলিসের শক্তিশালী লক্ষণ। কিন্তু আপনি যদি ট্রাম্পের ছবিতে কী আছে তা দেখেন তাহলে এটি হাতের একটি জায়গায় সত্যিই বিচ্ছিন্ন। সম্পূর্ণ পরীক্ষা ছাড়া ট্রাম্পের হাতে কিসের চিহ্ন রয়েছে তা জানার কোনো উপায় নেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension