
চেনাবৃত্তে বহু অচেনা মানুষের অবয়ব,
সরীসৃপের মতো নিঃশব্দে নিভৃতে দংশন করে বিশ্বাস।
প্রতারণার স্তূপে চাপা পড়ে কাঙ্ক্ষিত সুখ,
সহিষ্ণুতার ভারে পিষ্ট হয়ে অস্তিত্ব খুঁজে ফেরে আত্মপ্রত্যয়ী মন।
ক্ষীণ কণ্ঠে ভেসে আসে ভালোবাসার
বেঁচে থাকার আর্তি, যখন নির্লজ্জ উল্লাসে মাতে প্রতারক,
অতঃপর শেষকৃত্যে বহ্নিমান হয়, ক্রমান্বয়ে আবেগ, প্রতিশ্রুতি, বিশ্বাস।
তবু প্রকৃতির নিয়মে ঘৃণ্য জীবন বড় উদাসীন বড় বেহায়া ,বড় বাধ্য,
অদ্ভুত যান্ত্রিকতায় সে চলতে থাকে চলতেই থাকে।



