কবিতাসাহিত্য

হাফিজের হলফনামা

তাহমিদ হাসান


আমরা বসে আছি তপ্ত উনুনে,
তবুও আমরা চাই বিশ্ব শান্তি;
যে দিকে তাকাই সে দিকে আঁধার,
পথের শেষে দেখি পরম ভ্রান্তি ।

লোকালয় জুড়ে দেখি হায়েনার
হাসি, আর পরিশ্রমী প্রতারক;
মুখে ফোটে মিথ্যার ফুলঝুরি ও
কর্মে তাহারা ভন্ডামীর ধারক ।

আত্মার আবেগে ডেকেছি যাহারে,
সে তো ভেবেছে আমি ভীষণ বোকা;
কাছে গিয়ে দেখি কন্যা-কুহকিনী,
দিয়েছে আমায় অবিরাম ধোকা ।

শিক্ষিত এখন অনেক শিক্ষিত,
কলমের জোরে করেন সাগর
চুরি—বিলাসিতায় ডুবে তাহারা
ভুলে যায় কে বা সাধু, কে বা চোর ।

খোদার আদেশে ফেরেস্তা যখন
সব কিছু করবেন চুরমার;
শেষ হবে কাল, এবং সময়,
মাটি মিশে যাবে মাটিতে আবার ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension