
আব্দুস সাত্তার সুমন
চিন চিন করে জলে দেহ
পুড়ে যায় যে কলব,
তুমি হিয়ার বন্ধু কোথায়
মধ্য রজনী তলব।
নিশি রাতে জেগে রই
তোমার পানে চাহি,
তুমি সখা আসবে বলেই
হাতটি বাড়াও নাহি!
দমকা হাওয়ায় গরম পাবন
গোলাপমাখা হরস,
জোসনা রাতে চাঁদ তারা যে
ঠাণ্ডা হিমেল পরশ।
ডাকি তোমায় প্রেম গহরে
সারা দাও যে ধীরে,
তোমার নহরে নিঝুম রাতে
উষ্ণতা লয় ঘিরে।



