
আব্দুল্লাহ আল মামুন রিটন
একদিন আমিও আমার এক অবসরে
কবিতার মুখোমুখি হয়ে জানতে চেয়েছিলাম—
কীভাবে আমি তোমার মতো হতে পারি?
কবিতা আমাকে প্রথম যে শর্ত দিল,
সে শর্তে আমি আজও রাজি হতে পারিনি।
সে বলেছিল—
আগে নিজের মুখোশটা খুলে এসো
স্বরূপে এসে দাঁড়াও আমার সামনে।
সেই থেকে আমি অন্তত এটা জেনেছি,
কবি ও কবিতার দূরত্ব কখনো কখনো
কতশত আলোকবর্ষ পর্যন্ত হতে পারে!



