প্রবাস

পেটারসনে ভ্রাম্যমান কন্স্যুলেট

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: গত ১৬ এবং ১৭ ই ফেব্রুয়ারি নিউজার্সীর পেটারসন এ বাংলাদেশ কন্স্যুলেট নিউইয়র্ক এর পক্ষ থেকে ভ্রাম্যমান কন্স্যুলেট সেবা প্রদান করা হয়। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সার্বিক ব্যবস্থাপনায় প্রতি তিন মাস অন্তর অন্তর এ কন্স্যুলেট সেবা প্রদান করা হয়। বাংলাদেশ কন্স্যুলেট নিউইয়র্কের পক্ষে উপস্থিত ছিলেন কন্সাল জেনারেল সাদিয়া ফায়জুন্নেসা, ফাস্ট সেক্রেটারী সামীম হোসেন, হেড অব চ্যান্সেরী পারভীন সুলতানা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ ।

কন্সাল জেনারেল সাদিয়া ফায়জুন্নেসা উপস্থিত শতাধিক সেবা গ্রহীতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাহদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন। এ ছাড়া কয়েক জন সেবা গ্রহীতার নিকট তিনি এম আর পি পাসপোর্ট , নো ভিসা রিকোয়ার্ড সহ অন্যান্য সার্ভিস নিজ হাতে তুলে দেন। তিনি বিডি সুপার মার্কেট কর্তৃপক্ষ কে সার্ভিস প্রদান করার জন্য স্থান প্রদান করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।

এ ছাড়া অন্যান্য যাহারা এ কন্স্যুলেট সেবা প্রদান করার ব্যাপারে সহযোগীতা প্রদান করেছেন তাহাদেরকে ও তিনি ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন এর সিনিয়র সহসভাপতি জনাব মোশাররফ আলম, জালালাবাদ এসোসিয়েশন এর আজীবন সদস্য ও হেলডন এর কমিশনার দেওয়ান বজলু সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension